বিশেষ প্রতিনিধি ॥ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়া ইসলামিয়া কলেজ সম্মুখে ও সদরের আলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড শিমুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১২জানুয়ারি) সকাল ১১ টার দিকে শহরের ইসলামী কলেজ সংলগ্ন এলাকা ও বিকেল ৪ টার দিকে শিমুলিয়া ঈদগাহ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথক দুটি দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া সদরে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিংকনের আয়োজনে ইসলামিয়া কলেজ সম্মুখে দোয়া মাহফিলে সন্মানিত অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা বিএনপির সদস্য আবু তালেব ও আব্দুল মঈদ বাবুলসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এছাড়া আলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শিমুলিয়া এলাকায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল ও সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ, জেলা শ্রমিক দলের সভাপতি মকলেছুর রহমান, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী মোজাম। সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। উপস্থাপনা করেন সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম ও সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল আলম। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে ভালোবেসে গনতন্ত্রের জন্য লড়াই করেছেন। একজন আপোষহীন দেশনেত্রী ছিলেন। তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেননি, রাজনীতি করেছেন জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আগামী দিনে তার আদর্শ ধারন করে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ তার পুত্র আরাফাত রহমান কোক’র আত্মার মাগফিরত, দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।
