দেশনেত্রীর স্বপ্ন ছিলো দেশের জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দেশনেত্রীর স্বপ্ন ছিলো দেশের জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ায় তিন সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ এশা কুষ্টিয়া পৌর ০৮ নং ওয়ার্ডে বাবুর আলী গেট সংলগ্ন এলাকায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, সাবেক সিনিয়র সহ সভাপতি মেজাবাউর রহমান পিন্টু, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন, সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন,

ইবি ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক খন্দকার মোমিনুল ইসলাম কাজিম, শহর বিএনপি সাবেক সহ সভাপতি হাশেম আলী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবস, সার্বিক তত্বাবধানে ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকার পারভেজ জীবন, যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ সুমন, ক্লিন কুষ্টিয়া’ গ্রীন কুষ্টিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের যুগ্ম আহবায়ক বনি সিদ্দিকী, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রউফ রুবেল। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির, যুগ্ম আহবায়ক মনির হোসেন, শহর যুবদলের যুগ্ম আহবায়ক চাপ্পু, শহর ছাত্র দলের যুগ্ম আহবায়ক সিহাবুর রহমান, সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন, সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন প্রমূখ। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি আব্দুল খালেক।

এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরন করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অবিস্মরণীয় নাম। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও নেতৃত্ব জাতিকে দিয়েছে দিকনির্দেশনা। তিনি শুধু একজন রাষ্ট্রপতি নন, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক সৈনিক, যাঁর জীবন ছিল ত্যাগ ও আত্মনিয়োগের উজ্জ্বল দৃষ্টান্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাৎ বরণ করলে তার আদর্শ ধারন করে, বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপিকে সু-সংগঠিত করতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় দীর্ঘদিন সংগ্রাম করে গেছেন। আজ তিনিও আমাদের মাঝে নেই। আল্লাহ যেনো তাকে সহ তার স্বামী ও ছোট সন্তানকে জান্নাতবাসী করেন। আল্লাহ যেনো তাদের কবরকে নূরে ভরিয়ে দেন।

প্রকৌশলী জাকির হোসেন সরকার আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সবকিছু ছিলো এদেশের অর্থনীতি, দুর্নীতি দমন, শিক্ষার প্রসার, মুক্তিযোদ্ধাদের সম্মানা দেওয়া, এদেশের সূর্য সন্তান যারা এদেশে রেমিট্যান্স পাঠায় তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য। এই সমস্ত যুগান্তকারী পদক্ষেপের জন্য এ দেশের মানুষ বেগম জিয়াকে দেশনেত্রী হিসেবে মেনে নিয়ে তাকে সেই উপাধি দিয়েছিলো। আল্লাহ রাব্বুল আলামিন উনার ভালো কাজের জন্য ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে উনাকে সম্মান দিয়েছে এবং আমরা দেখেছি উনার মৃত্যুর পরে পৃথিবীর সর্ববৃহত্ত জানাযা দেখতে পেয়েছি।

বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা না থাকলে এতো মানুষ জানাযা নামাজে অংশ নিতো না। দেশনেত্রীর স্বপ্ন ছিলো এ দেশের জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। দেশের মানুষের কথা চিন্তা করে তারই সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরে এসেছে। তিনি যে পরিকল্পনা করেছেন, রাষ্ট্র কামঠামো মেরামতে যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগীতা প্রয়োজন। এবারের নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এই দফাগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আগামী দিনে কুষ্টিয়াবাসীর পাশে থেকে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।