কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে বসতঘরের চাবি হস্তান্তর ও বাইসাইকেল বিতরন

কুষ্টিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে বসতঘরের চাবি হস্তান্তর, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার(৯মে) সকাল ১১টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ বিতরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বসতঘরের চাবি হস্তান্তর, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোছাঃ শারমিন আখতার, অতিরিক্ত জেলা ম্যািজস্ট্রট মোঃ আবদুল ওয়াদুদ, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতীম শীল, কুষ্টিয়া সদর পিআইও মোঃ সাইদুর রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২০২৩-২০২৪ অর্থবছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৫টি পরিবারের মাঝে বসতঘরের চাবি, ৫০জন ছাত্রকে ২৫০০টাকা করে শিক্ষাবৃত্তি এবং ১৫জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরন করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর