কুমারখালী ও খোকসায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালী ও খোকসায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৬, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কুমারখালী ও খোকসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৫ জানুয়ারি) বাদ মাগরিব কুমারখালী স্টেশন বাজার বণিক সমিতির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুষ্টিয়া ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সভাপতিত্ব করেন কুমারখালী স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিলাল।

অধ্যাপক হারুন অর রশিদের পরিচালনায় উক্ত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপিকা সৈয়দা ফাহিমা রুমী, অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, শামসুজ্জাহিদ প্রমূখ। এর আগে খোকসা উপজেলা বিএনপি কার্যালয় চত্বরে ওপর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপনের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। পৌর  বিএনপি’র সভাপতি এজেডজে মুন্সি রশিদ রেজা বাজু, বিএনপি নেতা মোজাফফর উজ্জামান মিন্টু, নাফিজ আহমেদ খান রাজু প্রমূখ।