সংবাদ বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সরকারের তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। বেগম খালেদা জিয়া গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না ………. রাজিউন)। জেলার সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি আলহাজ্ব মোঃ আবু জাফর মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।
শোক বার্তায় তিনি বলেন, দেশ ও জাতি এক মহান রাজনৈতিক ব্যক্তিত্ব হারালো। এই ক্ষতি জাতির জন্য অপূরণীয়। মহান আল্লাহতালা যেন শোকাহত এই পরিবারের এবং দেশবাসীর শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন এবং মরহুমাকে বেহেস্তের সর্বশ্রেষ্ঠ স্থানে অধিষ্ঠিত করেন। আমিন।
