খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৪ই ডিসেম্বর ২০২৫, ১:৪৬ এএম

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আলমগীর হোসেন (৫৮)। তিনি গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি গোপগ্রাম ইউনিয়নের বাসিন্দা এবং মৃত সেকেন্দার আলীর পুত্র। খোকসা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার সময় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খোকসা থানায় মামলা নং-১০।
উক্ত মামলায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এর ৪/৫/৬ ধারা এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩)/২৫ ডি ধারায় অভিযোগ আনা হয়েছে। খোকসা থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন জানান, গত সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেষে তাকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য