এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয়ের প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সুচনা করা হয়। এরপর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, সহকারি কমিনার (ভূমি) প্রদীপ কুমার দাস,দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. রেহেনা পারভীন এবং সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে। একইসাথে দৌলতপুর থানার ওসি মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশ ও দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড, দৌলতপুর প্রেসক্লাব, ডিপিসি, সহ বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাকে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করা হয়। পতাকা উত্তোলনে শুধুমাত্র পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা অংশ নেন। সকাল ১১টায় দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসন মহান বিজয় দিবসে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কুচকাওয়াজ প্ররিদর্শন করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ। এ সময় অনুষ্ঠানে সুধীজন, গনমাধ্যম কর্মী, ও বিভিন্ন শ্রেণী, পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
