কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইনুর মামলায় দুই সাফাই সাক্ষীর সাক্ষ্য ২২ ফেব্রুয়ারি

ঢাকা অফিস ॥ জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলায় সাফাই সাক্ষ্য দেওয়া হবে ২২ ফেব্রুয়ারি। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। হাসানুল হকের এই মামলায় গতকাল তিনজন সাক্ষী উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সেই সাফাই সাক্ষীদের হাজির করতে ব্যর্থ হয়। তাঁরা নতুন করে আরও তিনজন সাফাই সাক্ষ্য দেওয়ার আবেদন করেন।

নতুন তিন সাফাই সাক্ষীর মধ্যে দুজন বাংলাদেশি এবং একজন বিদেশি। ট্রাইব্যুনাল সাফাই সাক্ষী হিসেবে দুই বাংলাদেশিকে হাজিরের অনুমতি দিলেও বিদেশি সাফাই সাক্ষীকে তা দেওয়া হয়নি। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ বলেন, বিদেশি যে ব্যক্তিকে (ডেভিড একারসন) তাঁরা সাফাই সাক্ষী হিসেবে হাজির করতে চেয়েছিলেন, তিনি আন্তর্জাতিক অপরাধ আইনের একজন বিশেষজ্ঞ। তাঁর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুয়ান্ডা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুগোস্লাভিয়াতে (বর্তমানে বিলুপ্ত) কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই বিদেশি এই মামলার সাক্ষ্যের জন্য প্রয়োজনীয় নন—এই বিবেচনায় তাঁকে সাক্ষী হিসেবে উপস্থাপনের অনুমতি দেননি ট্রাইব্যুনাল।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর