কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

কুষ্টিয়ায় কুমারখালী সদকী ইউনিয়নের দিঘীরপাড়া গ্ৰামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই সহ ২ জন রক্তাক্ত জখম হয়ে কুমারখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এই সময় মহিদুল ইসলাম তার স্ত্রী রক্তাক্ত জখম হয় বলে জানা গেছে।

কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩
কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

স্থানীয়দের ভাষ্যমতে ও অভিযোগ পত্র থেকে জানা যায়, সদকী দিঘীরপাড়া গ্ৰামে মৃত নসর উদ্দিন এর ছেলে মহিদুল( ৪১) ও তার ভাই আকুল হোসেন(৫১) ও রফিকুল ইসলাম (৪৫) বাড়ির জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের সাথে ভাই মারধরের ঘটনা ঘটেছে।

মহিদুল ইসলাম বলেন, আমার দুই ভাই আকুল ও রফিকুল শুক্রবার রাতে আমার ও আমার স্ত্রীর উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে ঘর থেকে বেশ কিছু টাকা নিয়ে গেছে। এই ঘটনায় কুমারখালী থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত আকুল উদ্দিন বলেন, আমার ভাই যে অভিযোগ করেছে সব মিথ্যে। উল্টো আমাদের উপর হামলা চালিয়েছে মহিদুল।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

তদন্তকারি পুলিশ কর্মকর্তা এস আই জামাল উদ্দিন বলেন, ঘটনা স্থান পরিদর্শন করে জানতে পেরেছি তাদের ভাই- ভাই মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর