ভেড়ামারা প্রতিনিধি ॥ নারী ও কন্যার বতি, সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটান নিরাপত্তা নিশ্চিত করি। এই স্লোগানকে সামনে রেখে ভেড়ামারা ভেড়ামারা পৌরসভার উদ্যোগে উদযাপন করা হলো বেগম রোকেয়া দিবস পালিত। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার সময় উপজেলা সভা কক্ষে নগর পরিকল্পনা অবকাঠামো উন্নয়ন প্রকল্প এলজিইডি সহযোগিতায় ও ভেড়ামারা পৌরসভার আয়োজিত বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহমেদ, আইসিটি কর্মকর্তা মর্জিনা খাতুন,আই ইউ জি আই পি এর ইঞ্জিনিয়ার চঞ্চল, ইঞ্জিনিয়ার ইফতেখার, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, মনোজ কুমার ইন্দ্র,উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, পৌর প্রধান সহকারী রবিউল ইসলাম, পৌরসভার কর নির্ধারক হুমায়ুন কবির,সহ সব বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
