নিজ সংবাদ ॥ বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস), কুমারখালী উপশাখার উদ্যোগে ‘ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ ও এন্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভা গতকাল বুধবার (৩ ডিসেম্বর) কুমারখালী হাজী কিয়ামত আলী বিশ্বাস গেদিরন নেছা ( কেজিও) এতিম শিশু বালিকা পরিবারের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে ঔষধ প্রশাসন অধিদপ্তর, খুলনার উপপরিচালক সুকর্ণ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাঃ রহমত উল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম টুকু। স্বাগত বক্তব্য রাখেন বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু। বক্তব্য রাখেন বিসিডিএস কুমারখালী উপশাখার সভাপতি মোঃ কামরুজ্জামান রতন। এ সময় উপস্থিত ছিলেন বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার নির্বাহী সদস্য ও কুমারখালী উপশাখার সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম, নির্বাহী সদস্যবৃন্দ মোঃ হাবিবুর রহমান, মোঃ ওবাইদুর রহমান, মোঃ মোকাদ্দেস হোসেন মুকা, বিপ্রজিৎ বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য, সভায় ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী এন্টিবায়োটিক বিক্রয় এবং এন্টিবায়োটিকের ডোজ পূর্ণমাত্রায় গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় কুমারখালী এলাকার কেমিস্টবৃন্দ অংশগ্রহণ করেন।
