বিশেষ প্রতিনিধি ॥ শিক্ষার মান উন্নয়ন কুষ্টিয়া আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয়ে এক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মিলপাড়া আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। পাঠদানে আধুনিক পদ্ধতি ব্যবহারের লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোল্লা রুহুল আমীন। শীর্ষক এ সভার প্রধান আলোচক ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এতে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাহ উদ্দিন। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং কার্যকর সমাধানের পথ নির্ধারণ করতে হবে। শিক্ষা শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞান নয়; শিক্ষা হলো মানবিক মূল্যবোধ, দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ। একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা ছাড়া আধুনিক রাষ্ট্র গঠন অসম্ভব। তিনি আরো বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করতে হবে। শ্রেণী কক্ষে ল্যাব, গ্রন্থাগার, গ্রামীণ ও দূরবর্তী অঞ্চলে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি অনলাইন লার্নিং উপকরণ সহজলভ্য করতে হবে। শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিসহ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আপনাদের অবগত করতে চাই দীর্ঘ ১৭ বছর এদেশে আওয়ামী ফ্যাসিস সরকার ক্ষমতায় থেকে উন্নয়নের নামে শিক্ষা ক্ষেত্রেসহ রাষ্ট্র কাঠামোকে ধব্বংস করে দিয়েছে। এদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করেছিলো।
অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে দিনের ভোট রাতে কায়েম করেছে। তাদের অত্যাচার নির্যাচতনের বিরুদ্ধে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গত বছরের বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলো। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনে ফ্যাসিস শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়েছে। তিনি বলেন, আপনাদের অবগত করতে চাই দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের এই কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ সকল বিষয়ে দাবি রাখা হয়েছে। আগামী নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করা হবে। আগামীদিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে দেশ নায়ক তারেক রহমান বদ্ধপরিকর। সেই সাথে এই কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের বিজয় হলে সারা দেশের মধ্যে কুষ্টিয়া হবে একটি আধুনিক রোল মডেল জেলা।
