আজাদ সানি ॥ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আমবাড়ীয়া ইউনিয়নে বিশাল গণমিছিল করেছেন অধ্যাপক শহীদুল ইসলামের সমর্থকরা। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে সাবেক তিনবারের এমপি অধ্যাপক শহিদুল ইসলামের পক্ষে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে হাজার হাজার কর্মী সমর্থকেরা মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হালসা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। গণমিছিল শেষে আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম নায়েবের সভাপতিত্বে হালসার মাছ বাজারে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান। বক্তারা তাদের বক্তব্যকালে বলেন- কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নির্ধারণে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তাই অনতিবিলম্বে প্রার্থিতা প্রত্যাহার করে জনগণের নেতা, উন্নয়নের রুপকার মাটি ও মানুষের নেতা অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেয়ার আহ্বান জানান। এছাড়াও প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে নেতাকর্মীরা ঘোষণা দেন! এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সহ সভাপতি খন্দঃ ওমর ফারুক কুদ্দুস, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি এমদাদুল হক এমদাদ,
উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ বিশ্বাস, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ওহিদ, সহ সাংগঠনিক সম্পাদক সবুজ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুজ্জামান রানা, সদস্য সচিব ইয়ার হোসেন, সহ-যুব বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আশিক ও ৯ টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।
