দৌলতপুর চরাঞ্চলের ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামি রমজান গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর চরাঞ্চলের ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামি রমজান গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের হবিরচর ও মরিচা চৌদ্দহাজার মৌজা চরাঞ্চলে সংঘটিত ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামী রমজান কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। রমজান মরিচা ইউনিয়নের গাছেরদিয়াড় নামক গ্রামের খায়েরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি দৌলতপুর উপজেলার ফিলিপনগরের হবিরচর, চিলমারী ও মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার চরাঞ্চলে আলোচিত ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রমজানকে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর,

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি এলাকায় “রমজান চোর” নামে পরিচিত এবং এর আগে আরও বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনায় তাঁর নাম উঠে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফিলিপনগর হবিরচর-ইউনিয়নের চৌদ্দহাজার চরাঞ্চলে সংঘটিত ওই ট্রিপল মার্ডারের ডাবল মার্ডার মামলায় মূল পরিকল্পনাকারী রমজান ও মরিচার উজ্জ্বল বাহিনীর উজ্জ্বল সরদার, এদের নাম উঠে এসেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “রমজান-মন্ডল বাহিনীর করা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা ওসি তদন্ত দৌলতপুর, গোয়েন্দা নজরদারিতে রেখেছিলেন ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রমজানকে গ্রেফতার করেছে। এজাহারভুক্ত অন্যান্য আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। রমজানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।