খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১০ই নভেম্বর ২০২৫, ২:৯ এএম

১০ম গ্রেডে বেতন উন্নীতকরণসহ তিন দফা দাবিতে সারাদেশের মতো কুষ্টিয়াতেও কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে জেলার ৭০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একযোগে এই কর্মসূচি পালন করছেন। কর্মবিরতির ঘোষণা না জানায় অনেক শিক্ষার্থী এসে ফিরে গেছেন।
এই অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করছেন অভিভাবকরা। অভিভাবকরা বলেন,এই অচলাবস্থা যেন সুদীর্ঘ না হয়। দ্রুতই একটি সমাধানের পথ খুঁজতে হবে সরকার ও আন্দোলনরতদের। শিক্ষকদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে যাবে। এছাড়াও ঢাকায় শিক্ষকদের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন শিক্ষকরা। শিক্ষকদের দাবিগুলো হলো, ১. ১০ম গ্রেডে বেতন উন্নীতকরণ, ২. শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা, ৩. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর ধাপে উন্নীতকরণ।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য