বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় ৫ বছরের এক প্রতিবন্ধী শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে জনতার হাতে আটক হয়েছে এক কিশোর। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর উত্তরপাড়ায় গতকাল শনিবার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, খাজানগর উত্তরপাড়ায় ৫ বছরের এক প্রতিবন্ধী শিশু কন্যাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় খাজানগর এলাকার নজু’র ছেলে তার নানা আক্কাস আলীর বাড়িতে থাকা কিশোর নিরব। এ সময় শিশুটির পরিবারের লোকজন টের পেয়ে নিরবকে ধাওয়া করে এবং এলাকাবাসীর হাতে নিরব আটক হয়।
খবর পেয়ে জগতি পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সালাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে নিরবকে আটক করে নিয়ে আসে। এ ব্যাপারে এসআই সালাউদ্দিন জানান, শিশু কন্যার বাবার অভিযোগ এর ভিত্তিতে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর নিরবকে আটক করা হয়েছে। মামলা প্রস্তুতি চলছে।
