শাসনহীন দৌলতপুর চরাঞ্চল
বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর, চিলমারী ও মরিচা ইউনিয়নের চরাঞ্চলে সম্প্রতি হত্যাকাণ্ড ও সন্ত্রাসী বাহিনী কর্তৃক তাদে অপরাধ কর্মকাণ্ডের অভিযোগে কুষ্টিয়া জেলা পুলিশ চিরুনি অভিযান চালিয়েছে।
গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত স্থানীয় সন্ত্রাসী বাহিনী ও হত্যা মামলার আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য কুষ্টিয়া জেলা পুলিশ অভিযান পরিচালনা করে। গত ২৭ অক্টোবর পদ্মা নদীর মধ্য চরাঞ্চলে আধিপত্য বিস্তার,অবৈধ জমি দখল, মাঠের চাঁদা নিয়ন্ত্রণ ও বালু উত্তোলন নিয়ে মন্ডল বাহিনী ও কাকন বাহিনীর মধ্যে সংঘর্ষ ঘটে।
এতে মন্ডল বাহিনীর ২ জন এবং কাকন বাহিনীর ১ জন নিহত হয়।হত্যাকাণ্ড সংক্রান্ত বিষয়ে মন্ডল বাহিনী দৌলতপুর থানায় কাকন বাহিনীরদের বিরুদ্ধে ২৩ জনের নাম উল্লেখ করে ও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করে। চরাঞ্চলে অভিযানে কেউ গ্রেফতার হয়নি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানের মাধ্যমে চরাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং স্থানীয় মানুষের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে বলে মনে করে।তবে চরাঞ্চলে সন্ত্রাসী বাহিনী ও তাদের সাথে জড়িতদের সনাক্তকরন ও নাম ঠিকানা পাওয়া গেছে। অভিযান অব্যাহত রয়েছে।
