খোকসায় গড়াই নদীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় গড়াই নদীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২০, ২০২৩
খোকসায় গড়াই নদীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া গড়াই নদীর খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের খানপুরে অজ্ঞাত (৪০) ভাসমান গলিত মরদেহ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ। মঙ্গলবার বেলা তিনটার সময় নদীর পাড়ে ঘাস কাটতে যেয়ে রেজাউল নামে এক ব্যক্তি ভাসমান অর্ধগলিত লাশের সন্ধান পায়।

খোকসায় গড়াই নদীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

খোকসায় গড়াই নদীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

খোকসায় গড়াই নদীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্থানীয় এলাকাবাসীর মাঝে বিষয়টি জানালে খোকসা থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ বিকাল চারটার সময় ঘটনাস্থলে আসেন অজ্ঞাত অর্ধ গলিত লাশটি উদ্ধার করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের সম্পর্কে তিনি জানান, ঘটনাটি ভরা নদীর বাকে হওয়ায় বিষয়টি তদারকি করবে নৌ-পুলিশ। ইতিমধ্যে নৌ-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে এ মামলার বিষয়টি তদারকি করবেন নৌ পুলিশের কর্মকর্তারা বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।