কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌর শাখার ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

নিজ সংবাদ ॥ বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) কুষ্টিয়া  পৌর শাখার ৪১ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ইঞ্জিনিয়ার এম এ শাহেদ (ভিপি রঞ্জু) কে সভাপতি  এবং ইঞ্জিনিয়ার কাজী সাব্বির আহমেদ কে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নাসের আহমেদকে করা হয়েছে। গতকাল শনিবার (১১ জানুয়ারী ) বিকেল ৩টা গণধিকার পরিষদের কুষ্টিয়া জেলা কার্যালয়ে ঘোষণা করা হয়। কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুক্তারুজ্জামান বেলু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খালিফুজ্জামানের যৌথ স্বাক্ষরে ৪১ সদস্য বিশিষ্ট এই পৌর কমিটিকে অনুমোদন দেয়া হয়। এছাড়া নবগঠিত এই পৌর কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পৌরসভার ২১টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা পৌরসভাকে শক্তিশালী করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর