ইবি প্রতিনিধি ॥ গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ‘রক্তদান ও গেটটুগেদার’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় ইবি ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি এই আয়োজন করে। দিনব্যাপী বিভিন্ন বিভাগের প্রায় ১৬ জন শিক্ষার্থী রক্তদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম আকন্দ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সংগঠনটির সহসভাপতি ওবায়দুল রহমান আনাস, মেহেদী হাসান তানভীর, সাংগঠনিক-সম্পাদক মামুনুর রশীদ প্রচার সম্পাদক মিজানুর রহমান ও প্রোগ্রামটির পরিচালক মেহেদী হাসানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রোগ্রামের পরিচালক মেহেদী হাসান বলেন, ‘বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে নিজের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে তাদের আত্নার স্মরণে রক্তদান ও গেটটুগেদার’ আয়োজন করেছে। জুলাই আগস্ট বিপ্লবের স্পিরিট নিয়ে সামনে সব ফ্যাসিবাদের দোসরদের সব ষড়যন্ত্র আমরা রুখে দিতে চাই। তিনি বলেন, গণঅভ্যুত্থানের স্মরণে এমন উদ্যোগ নেয়া। ব্যতিক্রমধর্মী কিছু করার জন্য আমাদের এ আয়োজন। শহিদের উৎসর্গ করার জন্য আমাদের এ আয়োজন। আর রক্ত দেওয়া একটা ইবাদত। আমরা ডোনারদের কাছ থেকে সারা পাচ্ছি। যারা রক্ত দেয় তারা বুঝতে পারে যে আমার রক্তটা আরেকজনের শরীরে প্রভাহিত হয়। এটা একট প্রশান্তির বিষয়।
