কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে সড়ক দূর্ঘটনায় অভি সরদার (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা পৌনে ১২টার সময় কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত অভি সরদার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের সুজন সরদারের ছেলে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বেলা পৌনে ১২টার দিকে ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের পিছনে মোটরসাকেল চালিয়ে আসছিলেন অভি সরদার। লালন শাহ সেতু পার হয়ে ট্রাকটি গতি কমালে পিছনে মোটরসাইকেলে থাকা অভি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা লাগায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর