ভেড়ামারায় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৩, ২০২৩
ভেড়ামারায় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ভেড়ামারা প্রফেসর পাড়ায় গোলাম মোস্তফা রুবেল (রুবেল অটো) এর বাড়ি থেকে মঙ্গলবার দুপুর ১২ টার সময় তুষার মন্ডল জিম (২০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তুষার মন্ডল জিম ভেড়ামারা শহরের প্রফেসর পাড়া এলাকার ফজলু মন্ডলের ছেলে।

ভেড়ামারায় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ভেড়ামারায় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ভেড়ামারায় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভেড়ামারা শহরের প্রফেসর পাড়া এলাকার ফজলু মন্ডলের ছেলে তুষার মন্ডল জিম বাড়িতে না আসলে তার পরিবার খোঁজ খবর নিতে থাকে। মঙ্গলবার দুপুর ১২ টার সময় শহরের প্রফেসর পাড়ায় গোলাম মোস্তফা রুবেল (রুবেল অটো) এর বাড়ির ৩ তলার সিঁড়ি ঘরে রক্তাক্ত অবস্থায় তুষার মন্ডল জিম এর মরদেহ পাওয়া যায়। পুলিশ বাড়িটি কটন করে রেখেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমি নিজে ঘটনাস্থলে আছি। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ভেড়ামারায় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ভেড়ামারায় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার