নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র্যাবের অভিযানে জেল পলাতক আসামি মিরাজ শেখ(৩০)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি কুষ্টিয়া পৌর এলাকার চর মিলপাড়ার আব্দুর রশিদ’র ছেলে। উল্লেখ্য, গত ০৭ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, তারিখ ১৪ আগষ্ট ২০২৪, ধারা-৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০।
পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (২ অক্টোবর) বিকাল ৫টায় “কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন লালন শাহ্ মাজার এলাকা” হতে পলাতক আসামি মিরাজ শেখ(৩০) কে গ্রেফতার করে র্যাব। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
