কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবির আইআইইআর এর নতুন পরিচালক অধ্যাপক ড. ইকবাল

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন রিসার্চ (আই.আই.ই.আর) এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ ইকবাল হোছাইন। গতকাল বুধবার (২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই.আই.ই.আর-এর পরিচালক হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: ফারুকুজ্জামান খান-এর সাথে মাননীয় ভাইস-চ্যান্সেলরের মৌখিক আলোচনার পরিপ্রেক্ষিতে তাঁকে পরিচালকের পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। তদস্থলে দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ ইকবাল হোছাইন-কে ০১/১০/২০২৪ তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য আই.আই.ই.আর-এর পরিচালক হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন।

উল্লেখ্য, এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন। এর আগে, গত ২৯ সেপ্টেম্বর আই.আই.ই.আর-এর পরিচালক হিসেবে অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করে তার স্থলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খানকে আই.আই.ই.আর এর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর