কুষ্টিয়ায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১২, ২০২৪

নিজ সংবাদ ॥ র‌্যাব-১২’র সিপিসি-১ এর  আভিযানে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন বাসষ্ট্যান্ড এলাকা হতে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জিআর নং-০৫/১৮, ধারা-মানব পাচার প্রতিরোধ দমন আইন ২০১২ এর ৬ (২)/৭/৮।

মামলার ০১ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ঝন্টু (৪৫) গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামী চুয়াডাঙ্গা জেলার, আলমডাঙ্গা থানার, বৈদ্যনাথপুর গ্রামের    মোঃ ঠান্ডু’র ছেলে। 

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।