কুমারখালীতে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৬, ২০২৪

ইমরান হোসেন ॥ কুমারখালীতে তাল গাছ থেকে পড়ে শামীম শেখ (২৩) এক যুবকের মৃত্যু। গতকাল শনিবার ২৫ মে কুমারখালী  উপজেলার হোগলা কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম শেখ (২৩) কুমারখালী উপজেলার হোগলা কুঠিপারা গ্রামের আঃ বারিক শেখে ছেলে,স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, নিহত শামীম শেখ (২৩) দুপুর আনুমানিক বারোটার সময়  তার বাড়ির পাশে একটি তাল গাছে ওঠার সময় হাত ফসকে মাটিতে পড়ে গেলে গুরুতর আঘাত প্রাপ্ত হয় পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নিহত শামীম শেখকে (২৩) মৃত ঘোষণা করেন। কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আকিবুল ইসলাম নিহত শামীম শেখ(২৩) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।