কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় জিকে খালে (ক্যানাল) গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর আর এক শিশুকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভেড়ামারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভেড়ামারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভেড়ামারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোমবার দুপুরে ফারাকপুর ২ নম্বর জিকে খাল ব্রিজ সংলগ্ন ঘাটে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নিশাত তাসমিম আবির (১২)। মুমূর্ষু অবস্থায় ভর্তি শিশুর নাম সুইট হোসেন (১৬)। মৃত শিশু আবির ফারাকপুর এলাকার আশরাফুলের ছেলে।

স্থানীয়রা জানান, নিশাত তাসমিম আবিরের সঙ্গে একই এলাকার শফিকুল হোসেনের ছেলে সুইট হোসেন (১৬) কাউকে না জিকে খালে গোসল করতে যায়। তারা কেউ সাঁতার জানতো না। পানিতে নামার পরই দুজনেই ডুবে যায়। স্থানীয় একজন ডুবে যাচ্ছে দেখে চিৎকার করে পরে পাশেই দোকানে বসে থাকা কয়েকজন যুবক পানিতে নেমে খুঁজতে থাকে। সাথে সাথেই সুইট হোসেনকে খুঁজে পায় তাকে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এর কিছুক্ষণ পর নিখোঁজ নিশাত তাসমিম আবিরকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভেড়ামারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ওসি তদন্ত আকিবুল ইসলাম ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন।

প্রত্যক্ষদর্শী রিন্টু হোসেন বলেন, দুজন লুকিয়ে ক্যানালের (খালে) গোসল করতে এসে ডুবে যায়। একজন এ ঘটনা দেখে আমাদের ডাকলে তাদের পানির নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর