ভেড়ামারায় মাটি কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড
কুষ্টিয়ায় ভেড়ামারা উপজেলায় পদ্মা তীরে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় তাদের এক মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- মিঠু আলী, সুজন ও সান্টু জোয়ার্দার।

ভেড়ামারায় মাটি কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড
জানা যায়, সন্ধ্যায় ভেড়ামারা ১২ মাইল পদ্মা তীরে অবৈধভাবে মাটি কাটছিলেন তারা। এ সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে তাদের এক মাস করে কারাদণ্ড প্রদান করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

