কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঈদ বকশিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা 

কুমারখালী প্রতিনিধি ॥ ঈদ যাত্রায় ঢাকা থেকে কুমারখালীর ভাড়া ১ হাজার টাকার কথা থাকলেও ঈদ বকশিসের নামে জোরপূর্বক দুইশত টাকা বেশি নেওয়ার অভিযোগে কুমারখালী বাসস্ট্যান্ডের জামান এন্টারপ্রাইজ কতৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার ( ৫ এপ্রিল) দুপুরে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আমিরুল আরাফাত। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী ও কুমারখালী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভুমি) আমিরুল আরাফাত জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঈদুল ফিতরের ছুটিতে গণপরিবহনে মানুষের যাতায়াতকে পুঁজি করে বাসের টিকিট কিনতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত দাম নিচ্ছে কুমারখালী থেকে ঢাকা রুটে চলাচলকারী জামান এন্টারপ্রাইজ। এমন অভিযোগ পেয়ে মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়া গেলে জামান এন্টারপ্রাইজ কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। তারা মুলত ১ হাজার টাকার ভাড়া ২০০ টাকা বাড়িয়ে ১২০০ করে টিকিট বিক্রি করছিলো।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর