মিরপুর প্রতিনিধি \\ কুষ্টিয়ার মিরপুরে মিরপুরে ৩টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল ৫টায় কুষ্টিয়া শহরের এনএস রোড থেকে তাকে আটক করা হয়।আটককৃত আসামীর নাম মোঃ আরিফুল ইসলাম,সে মিরপুর উপজেলার একতারপুর গ্রামের আব্দুল গনির ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,আটককৃত ব্যক্তি উপজেলার মশান বাজারের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে থেকে চেকের বিনিময়ে টাকা গ্রহন করে আত্মসাৎ করে। পরে তা ফেরৎ না দিতে পারায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে মামলা করলে আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করায় সে দীর্ঘদিন যাবত পলাতক থাকে। পরে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুলাহ’র নির্দেশে এএসআই মামুন ও সঞ্জয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেলে কুষ্টিয়া শহরের এন এস রোড থেকে আটক করতে সক্ষম হয়েছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুলাহ বলেন, আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে এ ধরনের অভিযান চলমান থাকবে।
