তেঘরিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

তেঘরিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৫, ২০২৪

মিরপুর প্রতিনিধি \\ কুষ্টিয়ার মিরপুরে তেঘরিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (০৪ মার্চ) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – (ভারপ্রাপ্ত) মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, তেঘরিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বেনজির আহমেদ পলাশ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।