দৌলতপুরে এসএসসি-৮৮ ব্যাচের প্রয়াতদের স্মরণে দোয়া মাহ্ফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে এসএসসি-৮৮ ব্যাচের প্রয়াতদের স্মরণে দোয়া মাহ্ফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি \\ কুষ্টিয়ার দৌলতপুরে ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের প্রয়াতদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বাদ মাগরিব উপজেলার তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ৮৮’র বন্ধু এ্যাড. এজাজ আহমেদ মামুন, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরদার মো. ওহিদুল ইসলাম, ৮৮’র বন্ধু বিশষ্ট সমাজ সেবক সরদার আতিয়ার রহমান আতিক, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর, শরীফ রেজা খোকন, সাংবাদিক শরীফুল ইসলাম সহ  তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৮৮’র বন্ধরা। দোয়া মাহফিল অনুষ্ঠানে ৮৮’র বন্ধুদের স্মরণ করে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরদার মো. ওহিদুল ইসলাম ও বিশষ্ট সমাজ সেবক সরদার আতিয়ার রহমান আতিক। মঙ্গলবার ৮৮’র বন্ধু নুরুল ইসলাম হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। প্রয়াত নুরুল ইসলাম সহ ১৯৮৮ সালের এসএসসি’র প্রয়াত সকল বন্ধুদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৮৮’র বন্ধু মহল সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসলি­গণ অংশ নেয়।