কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় রাইস মিলের মালিক নিহত

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় সরকার রাইস মিলের মালিক জামাল উদ্দিন মেম্বার (৬০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সাড়ে ১১টায় কুষ্টিয়া বটতৈল মোড় কেএনবির শিল্প প্রতিষ্ঠানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় রাইস মিলের মালিক নিহত

fay 5 24 1 24 কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় রাইস মিলের মালিক নিহত

নিহত ব্যবসায়ী কুষ্টিয়া সদর উপজেলার বল্লভপুর এলাকার মোশারফের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন মেম্বার বল্লভপুর তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া শহরে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালি বহনকারী ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হোন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। দুর্ঘটনা বিষয়টি কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী নিশ্চিত করে জানান, এ ঘটনায় (রাজবাড়ী ট-১১-০১৬৮) ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করতে পারেনি পুলিশ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর