দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বদ্ধপরিকর কুষ্টিয়া প্রশাসন। এর জন্য জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা। বৈঠকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা ভোট গ্রহণে নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এতে জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনছারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান, এরই মধ্যে নির্বাচন গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ সকল বাহিনী প্রস্তুত আছে। রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ব্যালটসহ নির্বাচনী কর্মকর্তা উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। দুর্গম তিনটি ইউনিয়নে ব্যালট নিরাপত্তা দিয়ে আগের দিন পাঠানো হবে। থাকবে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে। অন্যসব ব্যালট ভোটের দিন সকালে কেন্দ্র কেন্দ্রে পাঠানো হবে। কুষ্টিয়ার-৪টি আসনে মোট ৫৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ২৪৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
