দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে বিপুল ভোটে জয়ী করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাঁওতায় কৃষকলীগের অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চাপড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ইছরাইল শেখ, চাপড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সবুজ, জেলা মটর চালক লীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিনসহ আবদুর রউফের সমর্থনকারী এবং কুমারখালী উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মিরা।
সভায় বক্তরা বলেন, গত পাঁচ বছরে কুমারখালী ও খোকসা উপজেলায় আওয়ামী লীগের নেতা কর্মিদের উপরে যে অন্যায় ও অবিচার করা হয়েছে সেই অন্যায় ও অবিচার বন্ধ করতে হলে আবদুর রউফকে ভোট দেওয়া ছাড়া বিকল্প কোন পথ খোলা নাই। কুমারখালীতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা একটি বিশেষ গোষ্ঠীর কাছে জিম্মি।
আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা এই জিম্মি দশা থেকে পরিত্রান চাই। আর সেই কারনেই আব্দুর রউফকে বিপুল ভোটে বিজয় করতে সকলে ঐক্যবদ্ধ আছি আমরা। সবাই আমরা সবার জায়গা থেকে, দলমত নির্বিশেষে সাধারণ জনগণের একমাত্র ভরসা সাবেক সংসদ সদস্য আবদুর রউফ। কুমারখালী ও খোকসার মানুষের সার্বিক উন্নয়ন করতে হলে আবদুর রউফ’র কোন বিকল্প নাই। উপস্থিত নেতা কর্মিরা আরো বলেন, চাপড়া ইউনিয়নে যত উন্নয়ন হয়েছে সেটা আবদুর রউফ উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য থাকাকালীন সময়ে।
বিশেষ করে গত পাঁচ বছরে এই ইউনিয়নে উন্নয়নমূলক কোন কাজ হয়নি। তাই আসন্ন সংসদ নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করলে ভবিষ্যতে এই ইউনিয়নের আরও উন্নয়ন হবে। তিনিই এক মাত্র রাজনীতিবিদ যিনি সব সময় এই এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকেন। তাকে ছাড়া বিকল্প অন্য কোনো প্রার্থীকে ভোট দেওয়ার কথা এই ইউনিয়নের মানুষের নেই।
