নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৮, ২০২৩
নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শাহীন আলীর (১১) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ভ্যানটি পাওয়া যায়নি।

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রবিবার সকাল ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা এলাকায় একটি মাঠের মেহগনির বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহীন আলী উপজেলার প্রাগপুর ইউনিয়নের তেকালা গ্রামের মালয়েশিয়াপ্রবাসী সানেহ আলীর ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

গত সোমবার বিকেলে দাদার ব্যবহৃত ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় ওই স্কুলছাত্র। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে জানিয়েছেন শিশুটির দাদা সিরাজ শাহ।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। ছয় দিন আগে নিখোঁজ হওয়া শাহীন আলীর পরিবার শিশুটির পরিচয় নিশ্চিত করেছে। এখনই বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না।’ এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।