কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় মডেল থানা পুলিশের অভিযানে ৫০ পিস নেশা জাতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

কুষ্টিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি আটক

আটককৃত মাদক কারবারি হলেন কুষ্টিয়া পৌর এলাকার হাউজিং সি ব্লকের মৃত হারুর ছেলে শাকিল (২৮)।

মডেল থানা সূত্রে জানা যায়, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানার দিক নির্দেশনায় মডেল থানা পুলিশের এস আই মোঃ এনামুল হক, এ এস আই শাহীন আলম, এ এস আই আসাদুল ইসলাম এবং এসআই মারুফ, ও এএসআই আসাদ, সহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে হাউসিং সি ব্লক আল্লাহ পাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিস নেশা জাতীয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি শাকিল কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর