কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা যুব শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা যুব শ্রমিক লীগের উদ্যোগে শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ আলী খান।

মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা যুব শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা যুব শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা

আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শ্রমিকের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পলাশ মিয়া সহ সাধারণ সম্পাদক বাদশা আলমগীর সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন প্রচার সম্পাদক আব্দুর রশিদ কুমারখালী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সাদ্দাম কুষ্টিয়া ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম নির্বাহী সদস্য আসাদুল হক খান কুষ্টিয়া শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন শহর যুব শ্রমিক লীগের আহ্বায়ক নাজমুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে নয় মাস রক্তক্ষয়ের যুদ্ধের মধ্য দিয়ে আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার ৫২ বছর পরেও স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের ভিতরে এবং দেশের বাইরে তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে ৩০ লক্ষ শহীদ ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই স্বাধীনতা বিজয়ের মাসে বীরশ্রেষ্ঠ সন্তানদের দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন সেই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই ১৯৭৫ সালের ১৫ ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুকে খুনি মোস্তাক জিয়াউর রহমান রা স্বাধীনতার ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের মেহনতি এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার জন্য দিনরাত পরিশ্রম করছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য গৃহীনদের গৃহস্থ্যের ভূমি দিচ্ছে। ৬৫ রকমের ভাতা প্রদান করছেন আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর