কুমারখালী বাঁশআড়া কাশিমপুর ভান্ডারীয়া দরবার শরীফের ওরশ ও গুনিজন সন্মাননা অনুষ্ঠিত
কুষ্টিয়া কুমারখালীতে নন্দলালপুর ইউনিয়নের বাঁশ আড়া কাশিমপুর ভান্ডারীয়া দরবার শরীফের উদ্যোগে ৩০ তম বাৎসরিক ওরশ মোবারক ও গুনিজন সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালী বাঁশআড়া কাশিমপুর ভান্ডারীয়া দরবার শরীফের ওরশ ও গুনিজন সন্মাননা অনুষ্ঠিত
শুক্রবার সকাল ১১ টার সময় ভান্ডারীয়া দরবার শরীফে (১ডিসেম্বর) গুনিজন সন্মাননা অনুষ্ঠানে শাহ্ সূফি হযরত নকছের আলী মাইজভান্ডারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এর মা’ মমতাজ বেগম, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আন্দোলনের বাজারের পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, বিখ্যাত গীতিকার ও কবি সৈয়দা রাশিদা বারী, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেখ, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, নন্দলালপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ নয়ন আলী প্রমুখ।
