খাজানগরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খাজানগরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১, ২০২৩
খাজানগরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জনসচেতনামূলক শান্তি সমাবেশ কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগরে অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যার পরে এই শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর-৩ আসনের মাননীয় সাংসদ মাহবুব উল আলম হানিফ এমপি।

খাজানগরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

খাজানগরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

খাজানগরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

সুবর্ণা এগ্রো ফুড প্রোডাক্ট লিমিটেডের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, খালেদা জিয়া আজ দন্ডপ্রাপ্ত আসামি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মানবতায় অনেক আরামে আছেন উনি, বিএনপি হরতালের নামে আগুন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, বিদেশিদের কাছে নালিশ করছে, আসলে এগুলো করে বিএনপি আরো জনবিচ্ছিন্ন হচ্ছে, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করেনা। সাংসদ বলেন বর্তমানে প্রশাসন অনেক সতর্ক সেকারণেই সন্ত্রাসী কর্মকাণ্ড আগের থেকে অনেক কমে গেছে।

হানিফ খাজানগরে ব্যাবসায়ীদের উদ্দেশ্যে বলেন আমার কাছে সন্ত্রাসীর কোন ঠাই নাই, কোথাও কোন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে আমাকে জানাবেন আমি প্রশাসন দিয়ে কঠর হস্তে দমন করবো। শেষে উপস্থিত সকলের বিভিন্ন প্রশ্নের উত্তর ও স্থানীয় সমস্যা সমাধানে মত প্রকাশ করেন তিনি।

শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়াশামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক ও চেয়্যারম্যান হাজী রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদি, জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ইকবাল মাহমুদ, সুবর্ণা এগ্রো ফুড প্রোডাক্ট লিমিটেড এর স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ আলী জিন্নাহ। শান্তি সমাবেশের সঞ্চালনায় ছিলেন ফ্রেশ এগ্রো ফুড লিমিটেড এর স্বত্বাধিকারী ওমর ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকির।