দলীয় বাধা না থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন আব্দুর রউফ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দলীয় বাধা না থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন আব্দুর রউফ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৩
দলীয় বাধা না থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন আব্দুর রউফ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতে পারবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন সরকার প্রধান।

দলীয় বাধা না থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন আব্দুর রউফ

দলীয় বাধা না থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন আব্দুর রউফ

দলীয় বাধা না থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন আব্দুর রউফ

রবিবার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এরই প্রেক্ষিতে রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা ব্যক্ত করে বলেন, দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন সেটিই পালন করব। যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশনা দিয়েছেন সেজন্য জনগণের চাওয়ার অংশ হিসেবে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করব।

দশম সংসদ নির্বাচনে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, সারাজীবন মানুষের জন্য রাজনীতি করেছি। আমৃত্যু মানুষের জন্যই কাজ করে যেতে চাই।

এর আগে, সংসদ সদস্য থাকাকালীন অবস্থায় খোকসা কুমারখালীর শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যাপক উন্নয়ন করেছেন। কুমারখালীর শহীদ গোলাম কিবরিয়া সেতুও তারই অবদান বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।