কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় গণ অধিকার পরিষদের উপজেলা কমিটি গঠন

সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসায় গণ অধিকার পরিষদের ২৩ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) সকালে খোকসা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আফজাল হোসেনকে আহ্বায়ক এবং তরিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

তিনি নবগঠিত কমিটির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ তিয়াস, গণ অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তোকির আহমেদ, যুব অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জিলাস খান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিপ্লব হোসেনসহ গণ অধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর