কুষ্টিয়ায় দিনব্যাপী নানা আয়োজনের দৈনিক দিনের খবর পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় দিনব্যাপী নানা আয়োজনের দৈনিক দিনের খবর পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২০, ২০২৩
কুষ্টিয়ায় দিনব্যাপী নানা আয়োজনের দৈনিক দিনের খবর পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক দিনের খবর পত্রিকার ১৩ বছর শেষ করে ১৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে পত্রিকাটির পরিচালনা পর্ষদের উদ্যোগে জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালিত হয়েছে। ২০ অক্টোবর শুক্রবার সকাল থেকে দিনব্যাপী কুষ্টিয়া রেনইউক বাঁধ পিকনিক স্পটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক দিনের খবর পরিচালনা পর্ষদ।

কুষ্টিয়ায় দিনব্যাপী নানা আয়োজনের দৈনিক দিনের খবর পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুষ্টিয়ায় দিনব্যাপী নানা আয়োজনের দৈনিক দিনের খবর পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুষ্টিয়ায় দিনব্যাপী নানা আয়োজনের দৈনিক দিনের খবর পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সকাল ১১ টা থেকে শুরু হয়ে প্রথম পর্বের অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, আলোচনা সভা ও ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।

জুম্মার নামাজের পর মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। মধ্যাহ্নভোজের পর আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহনে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। দৈনিক দিনের খবর পরিচালনা পর্ষদের উদ্যোগে বাড়তি বিনোদনের জন্য শুভেচ্ছা কুপনের মাধ্যমে পুরষ্কার বিতরন করা হয়। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আগত সকল শিশু ও কিশোরদের জন্য দৈনিক দিনের খবর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সান্তনা পুরষ্কারও প্রদান করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত কুষ্টিয়া জজ কোর্টের পিপি এ্যাডভোকেট অনপু কুমার নন্দী তার বক্তব্যে বলেন, দৈনিক দিনের খবর পত্রিকাটি আমি নিয়মিত পড়ি। পত্রিকাটি নিয়মিত তথ্য নির্ভর এবং জনকল্যানকর সংবাদ প্রকাশ করে থাকে। সবচেয়ে বড় বিষয় পত্রিকাটির পরিচালনা পর্ষদ অত্যন্ত সুপরিকল্পিতভাবে নিয়মিত পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রেখেছেন যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য ও বিশিষ্ট ব্যবসায়ী বাবু অজয় সুরেখা তার বক্তব্যে বলেন, কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক দিনের খবর পত্রিকাটি অত্যন্ত সুনামের সাথে তার প্রকাশনা অব্যাহত রেখেছে। তিনি পত্রিকাটির উত্তোরত্তর সাফল্য কামনা করেন।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু তার বক্তব্যে বলেন, বর্তমানে পত্রিকার প্রকাশনা অত্যন্ত কষ্ট সাধ্য হলেও দৈনিক দিনের খবর পত্রিকাটি শত প্রতিকুলতার মধ্যেও নিয়মিত প্রকাশনা অব্যাহত রেখেছে। যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

কুষ্টিয়ায় দিনব্যাপী নানা আয়োজনের দৈনিক দিনের খবর পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুষ্টিয়ায় দিনব্যাপী নানা আয়োজনের দৈনিক দিনের খবর পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাঃ এর পরিচালক ও নীডস টেইলার্সের সত্বাধিকারী এস এম কাদেরী শাকিল তার বক্তব্যে বলেন, প্রয়াত সাংবাদিক ফেরদৌস রিয়াজ জিল্লুর হাতে গড়া দৈনিক দিনের খবর পরিচালনা পর্ষদ অত্যন্ত আন্তরিকতার সাথে দীর্ঘদিন পত্রিকাটির নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখতে চেষ্টা করে যাচ্ছে। আশা করি ভবিষ্যতেও তারা একইভাবে জিল্লুর স্মৃতি ধরে রাখতে সক্ষম হবে।

কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, দৈনিক কুষ্টিয়ার খবরের সম্পাদক ও প্রকাশক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন তার বক্তব্যে বলেন, পত্রিকাটির প্রয়াত সম্পাদক জিল্লু আমার অত্যন্ত কাছের একজন শোভাকাঙ্খি। আমি তাকে খুব কাছে থেকে দেখেছি, মাঠের সাংবাদিকতা থেকে সর্বশেষ সে দৈনিক দিনের খবরের সম্পাদক হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। জিল্লুর নিজে হাতে গড়া পরিচালনা পর্ষদ তার স্মৃতি ধরে রাখতে সর্ব্বোচ চেষ্টা অব্যাহত রেখেছে। যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

দৈনিক দিনের খবর পত্রিকার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাব্বির মোহাম্মদ কাদেরী সবু তার বক্তব্যে বলেন, দৈনিক দিনের খবর একটি পরিবার। এই পরিবারের একজন সদস্য হিসেবে আমি সব সময় দেখে আসছি পরিচালনা পর্ষদের সকল সদস্য অত্যন্ত আন্তরিকতার সাথে পত্রিকার সর্বাঙ্গীন সাফল্য অর্জনে চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা আরো প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক কুষ্টিয়ার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট লেখক, গবেষক ও সামজিক ব্যক্তিত্ব ড. আমানুর আমান দৈনিক দিনের খবর পত্রিকার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। তিনি আবেগআল্পুত হয়ে তার বেশকিছু দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও দৈনিক প্রথমআলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসানের সঞ্চলনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটির(পিপি) ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য ও বিশিষ্ট ব্যবসায়ী বাবু অজয় সুরেখা, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি, জাগো নিউজের কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক জয়যাত্রা পত্রিকার সম্পাদক খন্দকার আল মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল আই এর কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, দৈনিক কুষ্টিয়া ও দি উইকলি কুষ্টিয়া টাইমস এর সম্পাদক, দি ডেইলি স্টারের কুষ্টিয়া প্রতিবেদক ড. আমানুর আমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহাবুব রহমান।

দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাঃ এর নবনির্বাচিত পরিচালক ও নীডস্ টেইলার্স এর স্বত্বাধিকারী এস এম কাদেরী শাকিল, কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়ার খবরের সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, বিভাগীয় কোচ, খুলনা ডিভিশন কাজী এমদাদুল বাসার রিপন, দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার, দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত সহ-সভাপতি নুরুন্নবী বাবু, কুষ্টিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক, মাইটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিক, দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত।

দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদী হাসান শিপলু, কুষ্টিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক দিনের শেষে পত্রিকার জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন, একুশে টেলিভিশন ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত নির্বাহী সদস্য ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল কাদের, কুষ্টিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত নির্বাহী সদস্য ও দৈনিক মাটির পৃথীবি পত্রিকার সম্পাদক এম এ জিহাদ, দৈনিক সমকাল ও ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন রানা, বিজয় টিভির জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি খন্দকার তুহিন আহমেদ, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত নির্বাহী সদস্য এস এম রাশেদ, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি, সাপ্তাহিক কুষ্টিয়া দিগন্ত পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত নির্বাহী সদস্য খালিদ হাসান সিপাই।

দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুম মুনিব, দৈনিক মানবজমিন ও বাংলাদেশ বেতারের কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত নির্বাহী সদস্য দেলোয়ার মানিক, দৈনিক সূত্রপাতের সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ডাঃ মোকাদ্দেস হোসেন সেলিম, বিটিভি এর জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এ এইচ এম আরিফ, দৈনিক কুষ্টিয়া দর্পণের সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সিনি: সহ-সভাপতি মজিবুল শেখ, দৈনিক দিনের খবর পত্রিকার পরিচালনা পর্ষদের সদস্য ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের জনপ্রিয় ছাত্রনেতা জয়নাল আবেদীন।

সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, টি নিউজের সম্পাদক আহসান হাবিব বিদ্যুৎ, জি লাইভের স্টাফ রিপোর্টার আলেক চাঁদ, নেশন টিভির প্রধান নির্বাহী ইরফান রানা, কুষ্টিয়া জজ কোর্ট এর বিজ্ঞ আইনজীবি এ্যাডভোকেট আব্দুর রউফ, কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ আইনজীবি এ্যাডভোকেট তরিকুল ইসলাম সাগর, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি রেজা আহম্মেদ জয়, এমটিএন নিউজের সম্পাদক আমিন হাসান, দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি মাহফুজ হৃদয়, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু মনি সাকলাইন এলিন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আকরাম হোসেনসহ দৈনিক দিনের খবর পত্রিকার পরিচালনা পর্ষদের সকল সদস্যসহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।