কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ 

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়ার কুমারখালীতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার রংধনু কমিউনিটি সেন্টারে কুমারখালী ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

এতে সংগঠনটির সভাপতি মো.আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সচিব ও বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকার সভাপতি ড. খ ম কবিরুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি হসপিটালের চীফ মেডিকেল কনসালটেন্ট অবসরপ্রাপ্ত (লে. কর্ণেল) অধ্যাপক ডা. মো. মোফাজ্জেল হোসেন। এসময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। আয়োজকরা জানিয়েছে,ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সুবিধাভোগীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সময় অসহায় মানুষের মাঝে ১৯ সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে ১২ টা হুইল চেয়ার, ৪৫ টা স্কুলের শিক্ষার্থীদের ২৭০ টি ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং দুই জন অসহায় দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর