কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷

রবিবার বিকেলে হালসা কলেজ মাঠে আলমডাঙ্গা জুনিয়র একাদশ বনাম হালসা ব্রাদার্স একাদশের মধ্যে বর্ণিল আয়োজনে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ৷ ফাইনাল খেলায় আলমডাঙ্গা জুনিয়র একাদশকে ৫ উইকেটে পরাজিত করে হালসা ব্রাদার্স একাদশ বিজয় লাভ করেন ৷
আমবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুকুল সাইফুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী চ্যাম্পিয়ন হালসা ব্রাদার্স একাদশের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুরঞ্জন ঘোষ ৷

কামরুজ্জামান মুরাদ ও আরিফুল ইসলাম আরিফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দাউদ আলী মেম্বর, এস আই মনজুর রহমান শাহাবুল, হালসা বাজার কমিটির সেক্রেটারী সাইদুর রহমান সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা, মাহাবুল মাষ্টার প্রমূখ ৷
রংধনু ট্রেডার্সের সৌজন্যে এ খেলাটির সার্বিক সহযোগীতায় ছিলেন নজরুল, লিটন, রুহুল, হেলাল, সোলেমান সহ সকল ইউপি সদস্যগণ ৷
