কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে মোফাজ্জেল হক

রবিবার বিকাল ৪টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া স্কুল সংলগ্ন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জহুরা ও আশাতনকে আর্থিক সহায়তা এবং আদাবাড়ি ইউনিয়নের ডাংমড়কা গ্রামের সামাজুল, রাশেদুল ও ফরজ সর্দারের পুড়াবাড়ি পরিদর্শন করেন এবং খাদ্য সামগ্রী প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য মোফাজ্জেল হক।

দৌলতপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে মোফাজ্জেল হক

দৌলতপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে মোফাজ্জেল হক
দৌলতপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে মোফাজ্জেল হক

এসময় হোগলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাদু মোল্লা, আদাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবীব দিলিপ, স্থানীয় ইউপি সদস্য খায়রুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন, ইউপি সদস্যা দিপালী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১৪ মে বিকাল ৪ টায় রান্না ঘরের আগুনে জহুরা ও আশাতন বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে এবং সামাজুল, রাশেদুল ও ফরজ সর্দার বাড়ি ১৫ মে পুড়ে নিঃস্ব হয়ে পড়েন।

আ.লীগ নেতা মোফাজ্জেল হক বলেন- এই আধুনিক যুগে দৌলতপুরের মত এত বড় উপজেলা ফায়ার সার্ভিস নাই এটা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে ফায়ার সার্ভিস স্থাপন করার আহবান জানান।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে মোফাজ্জেল হক

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর