কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে নেশা জাতীয় ২৯৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর (৩০) কে গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গীর কুষ্টিয়া সদর থানার কুমারগাড়া এলাকার মৃত আজিবর ফকিরের পুত্র।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেফতার
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেফতার

র‌্যাব সূত্রে জানাযায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৪ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ সন্ধা ০৬:৩০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন বড়ীয়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর কে গ্রেফতার করা হয়।

উক্ত অভিযানে ২৯৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট যাহার মূল্য আনুমানিক ৪৪,৫০০/-(চুয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেফতার

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর