খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৪ই সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৯ এএম

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ০২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আব্দুস সামাদ (৩৩) কে গ্রেফতার করা হয়েছে। আব্দুস সামাদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চরদিয়াড় এলাকার মোঃ জামিরুল ইসলামের পুত্র।

র্যাব সূত্রে জানাযায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাত ০৮:১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চরদিয়াড় গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আব্দুস সামাদ কে গ্রেফতার করা হয়।
উক্ত অভিযানে ০২ কেজি গাঁজা যাহার মূল্য আনুমানিক ৬০,০০০/-(ষাট হাজার) টাকা জব্দ করা হয়।
পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
![]()
মন্তব্য