কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসা গোপগ্ৰামে শোকসভা আগস্ট মাস উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়া খোকসা গোপগ্ৰামে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে শোকসভা এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) বিকেলে সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে গোপগ্ৰাম ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে।

খোকসা গোপগ্ৰামে শোকসভা আগস্ট মাস উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

খোকসা গোপগ্ৰামে শোকসভা আগস্ট মাস উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত
খোকসা গোপগ্ৰামে শোকসভা আগস্ট মাস উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তারের , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, গোপগ্ৰাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ ও সহ সভাপতি এস এম রফিক সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিম আলতাফ জর্জ এমপি বলেন, একটি দেশ গণতন্ত্র ও মানবাধিকার দোহাই দিয়ে এই সরকার কে বিতারিত করবার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিকে এই সরকার বাড়িতে থাকতে দিচ্ছে, এটাই আওয়ামীলীগের সহমর্মিতা। আপনারা আমাদের দুর্বল মনে করবেন না।

Glive24.com Logo 252x68 px White খোকসা গোপগ্ৰামে শোকসভা আগস্ট মাস উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর