কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে স্কুলের শিক্ষার্থীদের পুঁজি করে মাদক ব্যবসা- অবশেষে ডিবির জালে আটক

কুষ্টিয়া মিরপুরে অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রাত ৮টার দিকে মিরপুর থানার পোড়াদহ ইউনিয়নের হাজরাহাটি হাই স্কুল গেটে তার চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মিরপুরে স্কুলের শিক্ষার্থীদের পুঁজি করে মাদক ব্যবসা- অবশেষে ডিবির জালে আটক

মিরপুরে স্কুলের শিক্ষার্থীদের পুঁজি করে মাদক ব্যবসা- অবশেষে ডিবির জালে আটক
মিরপুরে স্কুলের শিক্ষার্থীদের পুঁজি করে মাদক ব্যবসা- অবশেষে ডিবির জালে আটক

আটকৃত হলেন- মিরপুর থানার পোড়াদহ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের খাঁ পাড়ার মোঃ মোজাম্মেল হক মন্টুর ছেলে মোঃ কায়সার হামিদ কাওসার (৩৮) ।

এলাকাবাসী জানান চা বিক্রেতা থেকে পেশাদার মাদক কারবারি হয়ে ওঠার ভয়াবহ বর্ণনা। হাজরাহাটি হাই স্কুলের প্রাচীর ঘেঁষে তার চায়ের দোকানটি, সেই সুবাদে স্কুলের শিক্ষার্থীদের জন্য পুরি ও সিঙ্গারা বিক্রি করতেন তিনি।

পরবর্তীতে স্কুলের শিক্ষার্থীদের পুঁজি করেই মূলত শুরু করেন তার মাদক ব্যবসা। এভাবেই স্কুলের শিক্ষার্থীদের মাদকের প্রতি আকৃষ্ট করে চলতে থাকে তার রমরমা মাদক ব্যবসা। এলাকাবাসী আরো জানান, কিছুদিন পরপরই দেখি কাউসারের দোকানে পুলিশের অভিযান চলছে, এরপর দেখি কয়েকদিন দোকান বন্ধ রেখে, আবারো শুরু করে। এভাবে আমাদের গ্রামের ৮০% তরুণ সমাজ আজ মাদকের সঙ্গে জড়িত হয়ে পড়েছে।

কাওসার পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ, দীর্ঘ কয়েক বছর ধরে চালাচ্ছেন তার এই ব্যবসা।

Glive24.com Logo 252x68 px White মিরপুরে স্কুলের শিক্ষার্থীদের পুঁজি করে মাদক ব্যবসা- অবশেষে ডিবির জালে আটক

এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ বলেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের হাজরাহাটি গ্রামে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় আটক কাওসারের কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, আটক কাওসার আলির নামে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর